
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংগঠনের জেলা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আর বিএনপির এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি কাজীপুর উপজেলায় সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংগঠনের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির নেতারা চিঠিতে উল্লেখ করেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে জেলা বিএনপি সরাসরি সাংগঠনিক ব্যবস্থা নিতে পারে না। তাই সংশ্লিষ্ট সংগঠনের জেলা কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্য একটি চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এর আগেও কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছিল। পরে তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

তবে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
১৫ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এখন নিজেই ভয়াবহ ভাঙনের মুখে। বঙ্গোপসাগর ও নদীর অব্যাহত ভাঙনে পূর্ব সুন্দরবনের অন্তত ১২টি এলাকা দ্রুত বিলীন হলেও গত সাত দশকে কত বনভূমি হারিয়েছে, তার কোনো নির্ভরযোগ্য সরকারি হিসাব বা সমন্বিত তথ্যভান্ডার নেই।
৩০ মিনিট আগে
‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। বর্তমানে তারেক রহমানের সরকার ডিগ্রি ও অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। আর আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ।’
২ ঘণ্টা আগে
ময়মনসিংহ-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহর ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি দিয়েছেন বিএনপির এক কর্মী। গতকাল শুক্রবার রাতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২ ঘণ্টা আগে