চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এম এ হান্নানের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার পর গুপ্টি ইউনিয়নের ষোলধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন খাজুরিয়া বাজার ও রূপসা বাজার এলাকায় স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে চার দফায় সংঘর্ষ হয়।
এর আগে হোগলী এলাকায় স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠকে ধানের শীষের সমর্থকেরা মিছিল নিয়ে গেলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
রাতে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান দাবি করেন, তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়। এতে তিনি ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনসহ বেশ কয়েকজন আহত হন।
এদিকে রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইমাম বাবু জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঘটনাকে কেন্দ্র করে রূপসা বাজারে এসে ধানের শীষের কর্মীদের ওপর এলোপাতাড়ি হামলা চালান চিংড়ি প্রতীকের সমর্থকেরা। এ সময় আহত হন ফারুক (৩৫), অহিদুল্লাহ (৪০) ও শাহাদাত হোসেন (২০)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি সংস্থা ডিপি ওয়ার্ল্ডকে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্রবন্দর কয়েক সপ্তাহ ধরে গভীর সংকটে পড়েছে। আইনি জটিলতা, শ্রমিক আন্দোলন এবং প্রশাসনিক পদক্ষেপের ক্ষোভে বন্দরের কার্যক্রম অচল হয়ে...
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে জমজমাটভাবে। ঘুম নেই প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের। বিভিন্ন কৌশলে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। দিনরাত তাঁরা উঠান বৈঠক, মতবিনিময় সভা, সৌজন্য সাক্ষাৎ ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন
২ ঘণ্টা আগে
বরিশালের ২১টি আসনে জাতীয় নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে অস্থিরতা-সহিংসতা। একসময়ের ঘাঁটি বরিশাল বিভাগে বিএনপি এবার প্রধান প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে জামায়াতের প্রার্থীর সঙ্গে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (সদর ও কালিয়া উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন আটজন। দিন যত ঘনাচ্ছে, ততই জমে উঠছে প্রচার। তবে আসনটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট বেশি থাকায় সেসব ভোট টানতে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকেরা।
২ ঘণ্টা আগে