বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালিয়ে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে।
আজ বিকেল ৪টার দিকে বিটিআরসি ভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরের ‘প্রতিবাদে’ তাঁরা এ হামলা করেন। হামলায় বিটিআরসি ভবনের কয়েকটি তলার দেয়ালের কাচ ভেঙে গেছে এবং বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এনইআইআর নীতিমালায় সংশোধনের দাবিতে গত ৭ ডিসেম্বরেও বিটিআরসির সামনে অবরোধ করেছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছিল।

হোটেল খান প্যালেসের ব্যবস্থাপক রাসেল খান বলেন, ঈদকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিলেও প্রত্যাশিতসংখ্যক পর্যটক আসেননি। সুইমিং পুলসহ বিভিন্ন সুবিধা থাকা সত্ত্বেও অনেক কক্ষ এখনো ফাঁকা রয়েছে।
১২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় রাতে ঘর থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে (২২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অচেতন অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বালিয়াডাঙ্গী থানার
২৩ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া জিহাদ হোসেন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা দেড়টার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ উত্তরপাড়া গ্রামের সুখদহ নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
২৯ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পল্লবীতে শিশু হত্যার বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। আমাদের কাছে যে তথ্য-প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে, এটা আমাদের প্রত্যাশা।’ আজ রোববার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়া
১ ঘণ্টা আগে