গাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন।
মামলায় রাসায়নিক গুদামের মালিকানায় থাকা চারজনসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনেকে আসামি করা হয়েছে। গুদামের মালিকানায় থাকা চার আসামি হলেন—ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮।
এর আগে রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদার মৃত্যু হয়। একই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদারের (২৪) মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত সোমবার বিকেলে সাহারা মার্কেট এলাকায় ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী ও পার্শ্ববর্তী দোকানের একজন কর্মচারী অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়। ঘটনার সাত দিন পর রোববার দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তবে এ ঘটনার পর গুদামের মালিকানায় থাকা ওই চারজন পলাতক রয়েছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত রাসায়নিক গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য খুবই ক্ষতিকর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে জনসাধারণের চলাচলে সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘আজ রোববার গুদামের চারজন মালিককে আসামি করে থানায় মামলা দেওয়া হয়েছে।’
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
৪৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালকের (প্রশাসন) সই করা এক আদেশে এই বরাদ্দ বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের চারটি আসনে ৫৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৮০টি ও ঝুঁকিপূর্ণ ১৪৩টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এ ছাড়া বাড়তি নজরদারিতে রাখা হবে।
১ ঘণ্টা আগে
‘জামায়াত একাত্তর সালে মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার ছিল। তাদের সঙ্গে এখন এনসিপি মিলেছে, এদের নিয়ে আর কিছু বলতে চাই না। আপনারা ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন। শক্ত পোলিং এজেন্ট নির্ধারণ করবেন, জামায়াতের লোকজন বোরকা পরে কেন্দ্রে চলে যাবে। আপনারা সচেতন থাকবেন।’
২ ঘণ্টা আগে