
ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি খাল থেকে আবুল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভবনগর গ্রামের ভাঙনের খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার স্বরূপপুর গ্রামের মৃত বাহার মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আবুল হোসেন নিজের বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। এদিকে সকালেই ভবনগর গ্রামের ভাঙনের খাল সেতুর নিচে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি মহেশপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের সহযোগিতায় পরিচয় শনাক্ত হলে নিহতের স্বজনদের খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি আবুল হোসেনের বলে শনাক্ত করেন। এরপর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণিকে ছুরিকাঘাত করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল। চট্টগ্রাম খুলশি ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়...
২ মিনিট আগে
সাতক্ষীরার তিন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক
৭ মিনিট আগে
রাজধানীর খিলক্ষেতে ‘লিফট’ দেওয়ার কথা বলে একটি প্রাইভেটকারে তুলে এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
২৯ মিনিট আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা রাশিদা বেগম হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণা করা হয় রোববার দুপুরে।
৩৩ মিনিট আগে