
খুলনার দিঘলিয়া উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধা রাশিদা বেগম হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দিঘলিয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মুনসুর আলীর স্ত্রী আনোয়ারা বেগম, তাঁর ছেলে মো. ইসমাইল শেখ ওরফে বাবু ও জামাই শামিম শেখ। আরও আছেন নগরের মহেশ্বরপাশা এলাকার সাহেবের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম মুন্সির ছেলে রাজু ওরফে রাজু মুন্সি এবং তেরখাদা উপজেলার দেয়াড়া উল্টরপাড়া এলাকার বাসিন্দা শের আলীর ছেলে ইলিয়াস শেখ।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে শামিম শেখ ও তার শাশুড়ি আনোয়ারা বেগম ছাড়া অন্যরা পলাতক রয়েছেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ জুলাই বিকেলে দেয়াড়া উল্টরপাড়া এলাকার বাসিন্দা নাসিরুজ্জামান তাঁর মা দৃষ্টিপ্রতিবন্ধী রাশিদা বেগমকে বাড়িতে রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাইরে বেড়াতে যান। এ সুযোগে সংঘবদ্ধ চোরের দল বাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে বৃদ্ধা রাশিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরে ঘর থেকে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।
মামলা সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বাড়ি ফিরতে নাসিরুজ্জামানের দেরি হয়। ডাকাডাকিতে সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের নিয়ে পেছনের দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে খাটের নিচ থেকে তার মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২০১১ সালের ২০ জুলাই নাসিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।
২০১৩ সালের ১২ মার্চ দিঘলিয়া থানার এসআই আসাদুজ্জামান উল্লিখিত আসামিদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মনিরুজ্জামান বলেন, মামলার পরপরই পুলিশ তদন্তে নামে। বাড়ি থেকে একটি স্যান্ডেল উদ্ধার করা হয়। সেই স্যান্ডেলের সূত্র ধরে প্রথমে শামিমকে গ্রেপ্তার করা হয়। তিনি রাশিদা বেগমের বাড়ির গৃহপরিচারক ছিলেন। মূলত তিনি বাড়ির সব খবর আসামিদের কাছে পৌঁছে দিতেন। বাড়িতে ছেলে না থাকার সুযোগে উল্লিখিত আসামিরা ঘরে প্রবেশ করে রাশিদা বেগমকে হত্যা করে মালামাল লুট করে নিয়ে যায়। শামিমের পর তার শাশুড়ি আনোয়ারা বেগমকেও গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০ তলা ভবনে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে সন্ত্রাসীরা। আজ রোববার সকাল ৮টার দিকে হাটহাজারী থানার আংশিক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংকরোড-সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের (ইউএফটিবি) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী (ইউএফটিবি দিবস) উদ্যাপিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
৪১ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গণিকে ছুরিকাঘাত করার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল। চট্টগ্রাম খুলশি ও কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৪৩ মিনিট আগে
সাতক্ষীরার তিন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন অননুমোদিত অনুপস্থিতির অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ছাড়া তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক
১ ঘণ্টা আগে