
নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা নুরুজ্জামান (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধানতারা মোড় পার হয়ে বিহারীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান এবং আহত নুরুজ্জামান উপজেলার আলমপুর ইউনিয়নের চকসুবল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সহযোগিতায় ধামইরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আজিজার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত নুরুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান মঙ্গলবার (২ জুন) দুপুরে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাবা-ছেলে আমাইতাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি চকসুবল এলাকায় ফিরছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে ধামইরহাটের দিকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে থাকা খড়ের পলায় ধাক্কা লাগে। এতে তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে ওই ট্রাকের চাকায় মোটরসাইকেলচালক আজিজার রহমানের মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে পড়ে রাইসা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্তঃসত্ত্বা মা ঘুমিয়ে থাকার সময় শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১ মিনিট আগে
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরে ঘাটলা নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনার একপর্যায়ে চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে ওমর ফারুক (২২) নামে যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়েছে।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মনতলা বাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং দুই নারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২ জুন) বেলা সোয়া ৩টার দিকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন মনতলা বাজারের পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে ফাঁদ পেতে এক যুবককে অপহরণের ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ দাবি করার অভিযোগ রয়েছে।
৩৮ মিনিট আগে