
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা।
ফজলুর রহমান বাবু জানান, গতকাল সোমবার রাতে বাড়িতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে তিনি থানা-পুলিশকে অবহিত করেন।
ফজলুর রহমান বাবুর ভাষ্য অনুযায়ী, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যে ফরিদপুরের ওই বাড়িতে আসেন। চারদিকে দেয়ালঘেরা দ্বিতল বাসভবনটিতে একটি বাগান রয়েছে।
ফজলুর রহমান বলেন, ‘এটি আমার জন্মস্থান, মাঝেমধ্যেই যে কারণে ছুটে আসি। তাতে মাসে দুই-একবার আসা হয়। ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এ ছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও নেই।’

চুরির ঘটনায় স্থানীয় মাদকসেবীদের দায়ী করে ফজলুর রহমান বাবু বলেন, ‘শুধু আমার বাড়িরই নয়, অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। আমাদের এখানে এমন ছিল না, নিশ্চিন্তে থাকতাম। কিন্তু সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গিয়েছে, যা দুঃখজনক। আর যারা চুরি করছে, তারা মূলত মাদকসেবী; নেশার টাকার জোগানের জন্য বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে থাকে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। বলা যায়, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে বিদ্যুতের তার চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৬ ঘণ্টা আগে