
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক আবাসিক কোয়ার্টার থেকে অত্যন্ত বিষধর একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল শুক্রবার রাতে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা উত্তম আচার্যের বাসা থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসার ভেতরে সাপ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, সাপটি পদ্ম গোখরা বা Monocled Cobra। এর বৈজ্ঞানিক নাম Naja kaouthia। এটি বিষধর প্রজাতির সাপ। সাপটি অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
৭ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১০ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
২১ মিনিট আগে