
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ ১০ নম্বর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল কুমার ওরফে প্রশান্ত শীল (৪০) রায়পুরার মেথিকান্দা এলাকার নারায়ণ চন্দ্র শীলের ছেলে। স্বজনদের সূত্রে জানা গেছে, তিনি এক দিন আগে নরসিংদীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরার চান্দেরকান্দি এলাকার অলি মিয়া (৪৫) ও গিয়াস উদ্দিন (৫৫), পূর্বপাড়া এলাকার রুহুল আমিন (৩০), নরসিংদী সদরের সুস্মিতা (১০), সোনিয়া শীল (৩০) ও এক বছর বয়সী প্রল্লাদ, রায়পুরা বাজারের ব্যবসায়ী মাইন উদ্দিন, তাঁর মেয়ে লিপি (২৮) ও ছেলে আনিছ (৪)। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও একজনসহ আহতদের মধ্যে দুই অটোরিকশার চালকও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে একটি অটোরিকশা রায়পুরার দিকে যাচ্ছিল। একই সময়ে রায়পুরা থেকে আরেকটি অটোরিকশা নরসিংদীর দিকে আসতেছিল। পথে হাসনাবাদ ১০ নম্বর সেতু এলাকায় অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত যাত্রী ও দুই চালকসহ ১২ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক উজ্জ্বল কুমারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত উজ্জ্বল শীলের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে...
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আহত দুজন হাসপাতালে ভর্তি।
১৭ মিনিট আগে
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে কেক ও পার্টি স্প্রে ক্রয় করে শ্রেণিকক্ষে কেক কেটে শিক্ষক দিবস উদ্যাপন করেন এক সহকারী শিক্ষক। এ সময় স্প্রে চোখে ঢুকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী উপজেলা শিক্ষা কর
১৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ ও নিষিদ্ধ জাল ব্যবহারের দায়ে দুই জেলেকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল ও ২০০ মিটার রিং জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
২০ মিনিট আগে