
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার বেলা আড়াইটার দিকে তাঁদের আটক করা হয়।
ডিএমপির সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিরা সেখানে গোপন বৈঠক করছিলেন। তাঁদের মিছিল করারও প্রস্তুতি ছিল। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি সভায় নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। সভায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। আমরা অফিসে অবরুদ্ধ আছি। পুলিশ আসছে, হয়তো গ্রেপ্তার করবে।’
বেলা আড়াইটার দিকে চালানো এই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জাসদ কার্যালয়ে প্রবেশ করছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।
এদিকে জাসদ কার্যালয়ের ভেতর থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে বলে দাবি করে তিনি ফেসবুকে পোস্ট করেন। বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকে-সহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৪৪ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শুক্রবার বিকেলে দলটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়...
১৯ ঘণ্টা আগে
উন্নত দেশগুলোতে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। একই সঙ্গে দেশের ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল খাতকে আরও সম্প্রসারণে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের ওষুধশিল্প এক সময় বিদেশেও রপ্তানি হয়েছে।
২০ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা ও আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। চব্বিশের গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না...
১ দিন আগে