Ajker Patrika

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২১: ০২
অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার দুই দেশ সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আজ বৃহস্পতিবার জামায়াতের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জামায়াত জানায়, ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর করবেন শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মালয়েশিয়াতেও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে থাকবেন যশোর-২ আসনের সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ও এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

জামায়াত আরও জানায়, দুই দেশ সফর শেষে জামায়াত আমির ২৬ নভেম্বর দেশে ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত