আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র, মাদক, অবৈধ মালামাল উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে যশোরে ৪৩টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়েছিল পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলে রাত ৮টা পর্যন্ত। অভিযানে ৩৪টি অবৈধ মোটরসাইকেল জব্দ, ১২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করা হয়। অভিযান শেষে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, যশোর জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশ যশোর কর্তৃক জেলার ৪৩ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এর মধ্যে শহরের মণিহার, ধর্মতলা, দড়াটানা, নিউমার্কেট, হাইকোর্ট মোড়সহ গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে একযোগে চেকপোস্ট বসানো হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, পুরো যশোর জেলাজুড়েই পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এটি এক দিনের অভিযান নয়। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার জেলার ৯টি থানা, ডিবি ও ট্রাফিক বিভাগের যৌথ সহায়তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তিনি আরও বলেন, এর আগে গত পরশুদিনও জেলাজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৩৯ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে