
ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন কেরানীগঞ্জ মডেল উপজেলায় সংযুক্তির প্রস্তাবের প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
আজ শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক হাজার মানুষ। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভকারীরা জানান, তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, কেরানীগঞ্জ সাভার থেকে দূরে হওয়ায় প্রশাসনিক ও নাগরিক সেবা পেতে স্থানীয়দের অতিরিক্ত ভোগান্তি পোহাতে হবে। একই সঙ্গে আঞ্চলিক পরিচয়ও পরিবর্তন হবে। তারা তিন ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গে রাখার দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন।
এ সময় তেঁতুলঝড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল সরকার বলেন, "এই এলাকার মানুষ কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত হতে চায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। স্থানীয় জনগণ এই সিদ্ধান্ত মেনে নেবে না।’
তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০টি ইউনিয়ন নিয়ে কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত ইউনিয়নের মধ্যে কেরানীগঞ্জের সাতটি এবং সাভারের তিনটি ইউনিয়ন রয়েছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অবরোধের বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, জুমার পর স্থানীয় বাসিন্দারা মহাসড়কের একাংশ অবরোধ করেন। পরে পুলিশ তাদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেয়।

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় একটি ঘেরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার গভীর রাতে চালানো এ অভিযানে ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘেরের মালিক সৈকত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ...
২৪ মিনিট আগে
চট্টগ্রামের আকবরশাহ থানার একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও একটি ডিজিটাল নিক্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার কোতোয়ালি থানার হাজারী গলিসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
২৯ মিনিট আগে
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী (গণনাকারী) ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ ঘেরাও করেছে বিএনপির একটি অংশ। অন্যদিকে বিএনপির অপর একটি অংশ এ আন্দোলনকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক দাবি ক
৩১ মিনিট আগে
স্ট্রোকে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়...
৩৬ মিনিট আগে