
ফেনীতে ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীকে মেরে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী-২ আসনের (সদর উপজেলা) ফরহাদ নগর ইউনিয়নের মাহবুবুল হক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আহত জামায়াত কর্মীর নাম রেজাউল করিম। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর সমর্থক হিসেবে কেন্দ্র এলাকায় কাজ করছিলেন রেজাউল। বকু ও স্বপন নামের দুই ব্যক্তির নেতৃত্বে একদল ব্যক্তি অতর্কিতভাবে রেজাউল করিমের ওপর হামলা চালায়।
ফেনী জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হান্নান বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি।’
ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা বিষয়টি অবগত নই। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
ফেনী-২ আসনের জামায়াত জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমাদের এক কর্মীকে বিএনপির নেতা-কর্মীরা পিটিয়ে আহত করেছে। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের গাফিলতি দেখা যাচ্ছে। অধিকাংশ কেন্দ্রে সেনাবাহিনীর টহল টিম নেই। আমরা রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ জানিয়েছি। ব্যবস্থা না নিলে প্রয়োজনে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে।’
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লক্ষ্মীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে জামায়াত ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর-৩ আসনের পৌর শহীদ স্মৃতি একাডেমি, বড়ালিয়া উচ্চবিদ্যালয়, মেঘনা বাজারের পাশে একটি কেন্দ্রে, ভবানীগঞ্জে...
৮ মিনিট আগে
রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ২৯ থেকে ৩৭ শতাংশ ভোটার।
৪১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
১ ঘণ্টা আগে
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচির (৫৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতরে জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. মো. আব্দুর রহীম এবং শিবির নেতা মাহবুব বিএনপি নেতা মহিফুজ্জামান কচিকে সজোরে ধাক্কা দেন।
১ ঘণ্টা আগে