
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে চুয়েট শিক্ষক সমিতি। শিক্ষার্থীদের চলমান সর্বাত্মক শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষক সমিতি এ কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার রাতে শিক্ষক সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানউল্লাহ। তিনি বলেন, ‘আমরা নতুন ভিসিকে বিশ্ববিদ্যালয়ে চাই না।’
এদিকে নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম অনলাইনে দায়িত্ব গ্রহণের পর আন্দোলন আরও বিস্তৃত হয়েছে।
অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে গত ২১ সেপ্টেম্বর রাত থেকে চুয়েটে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে তারা সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করে আসছেন। এর মধ্যে মানববন্ধন, গণস্বাক্ষর, গণঅবস্থান, সংবাদ সম্মেলন, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শিক্ষক সমিতিও অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা আরও বিস্তৃত হয়েছে।
শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
১৩ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩৩ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
১ ঘণ্টা আগে