
যশোরের শার্শায় কামাল হোসেন নামের এক ভ্যানচালক ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর কামাল হোসেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলো ওই গ্রামের মৃত নেদন আলীর ছেলে ভ্যানচালক কামাল হোসেন (৪৫) এবং তাঁর শিশুসন্তান সাবির হোসেন (৫) ও জাবির হোসেন (৩)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কামাল হোসেনের তিন স্ত্রীর সাতজন সন্তান রয়েছে। প্রথম দুই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে তৃতীয় স্ত্রী পারিবারিক কলহের জেরে নড়াইলে বাবার বাড়িতে চলে যান। এরপর শিশু সাবির, জাবির, আবিতা (১০) ও আবির (৮) বাবা কামালের সঙ্গে ছিলেন।
আজ দুপুরে সেমিপাকা টিনের ঘরে শিশু জাবির ও সাবিরকে শ্বাসরোধে হত্যা করেন কামাল। পরে ওড়না গলায় পেঁচিয়ে ফ্যান ও আড়ার সঙ্গে তাদের ঝুলিয়ে রাখেন। এরপর তিনি নিজে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করেন এবং অপর দুই সন্তানকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার উদ্দেশ্যে মেয়ে আবিতাকে বলেন ছেলে আবিরকে ডেকে নিয়ে আসতে। এরই মধ্যে তীব্র বিষক্রিয়ায় কামাল বাড়ির পাশের একটি আমবাগানে লুটিয়ে পড়েন এবং মারা যান।
কিছু সময় পর শিশু আবিতা ও আবির বাড়ি ফিরে ভাইদের ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চাচি শিরিনা বেগমকে খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে পুলিশকে ঘটনাটি জানান। পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে কামাল হোসেন নিজের সন্তানদের হত্যা করে নিজেকেও শেষ করে দিয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পঞ্চগড়ের সদর উপজেলার জগদল বাজারে চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখা ও অনুমোদন ছাড়াই বিভিন্ন টেস্টের বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে এক ফার্মেসিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী
২ মিনিট আগে
বান্দরবানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে রাজনৈতিক এবং আঞ্চলিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। স্বাস্থ্যসেবা, সুপেয় পানি, ফল, কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণের কথাও বলেন তিনি।
৬ মিনিট আগে
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
১১ মিনিট আগে
জামালপুরের দুই উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় মেলান্দহের কোনা মালঞ্চ এবং দেওয়ানগঞ্জ উপজেলা সদরে এসব ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে