চট্টগ্রামের কর্ণফুলীতে স্বামীর হাতে শিলপাটার আঘাতে কুনসুমা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আব্দুল আজিজ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার (৩০ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
এর আগে আজ বুধবার ভোর ৪টায় উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার নুরুল আবছারের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।
নিহত নারী বান্দরবান জেলার আলী কদম এলাকার আজিজ মিয়ার স্ত্রী। দুই বছর ধরে পরিবার নিয়ে কর্ণফুলীর খোয়াজনগরের ওই বাসায় আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বনিবনা ছিল না। বুধবার ভোর ৪টার দিকে দুজনের মধ্যে প্রথমে ঝগড়ার পর হাতাহাতি হয়েছিল। একপর্যায়ে মারামারি হয়। মারামারির পর স্ত্রীকে শিলপাটা দিয়ে মাথায় জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় স্বামী। পরে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত আব্দুল আজিজকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে