মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ভাগ্যকূল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভাগ্যকূল রোডে ভিশন অ্যাম্পোরিয়ামের বিপরীতে অবস্থিত নবাব কাচ্চি ডাইন রেস্টুরেন্টের রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন রেস্টুরেন্টের ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুন আশপাশের দোকানপাট ও অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি।
রেস্টুরেন্টের মালিক মো. আনোয়ার হোসেন বাবু বলেন, অগ্নিকাণ্ডে রেস্টুরেন্টের আসবাব, সাজসজ্জার বিভিন্ন সামগ্রী এবং রান্নাঘরের মালামাল পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, রান্নাঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে নির্ধারণ করা হবে।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুনের (৩৫) লাশ ২১ দিন পর গ্রামের বাড়িতে পৌঁছেছে।
৩ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।
২০ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই সন্তানের জননী এক গৃহবধূকে (২৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. আকরাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় ইমিগ্রেশন কার্যক্রম চলছে ম্যানুয়ালি। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৩৫ মিনিট আগে