
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চলন্ত কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দসহ এর চালককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের নাগিনা জোহা সড়কের আদমজী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম খুলনা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি আদমজী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর স্বামীর নাম মরহুম ইব্রাহিম।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নাগিনা জোহা সড়ক দিয়ে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান যাওয়ার সময় আদমজী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আলেয়া বেগম। ওই সময় কাভার্ড ভ্যানটি তাঁকে চাপা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় প্রত্যক্ষদর্শীরা কাভার্ড ভ্যান ও চালককে আটক করে পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শী শহীদ বলেন, ‘বাড়ি ফেরার পথে আদমজীতে একটি মালবাহী গাড়ির চাকায় এক বৃদ্ধ নারীকে পিষ্ট অবস্থায় দেখতে পাই। আশপাশের লোকজন ভিড় করলেও তখন তাঁর পরিচয় জানা যায়নি।’
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, ‘বৃদ্ধার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যান ও চালক থানায় আটক রয়েছে। আমি তাৎক্ষণিক হাসপাতালে চলে আসায় চালকের নাম-পরিচয় জানতে পারিনি।’

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা সরকারের আছে। এই দুর্যোগ প্রাকৃতিক হোক অথবা মানুষের সৃষ্টি করা হোক।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পদ্মার চরে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা চরের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি....
১২ মিনিট আগে
সুসজ্জিত নৌকায় বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে ভাটিয়ালি গান। মাঝিদের কণ্ঠে—‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর নদীর পানি। শরতের শেষ বিকেলে এমন দৃশ্য মুগ্ধ করেছে নদীপাড়ের মানুষকে...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিউলী রানী বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে