
গাইবান্ধার সুন্দরগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে মজুত করা ও সহায়তার অপরাধে দিনমজুর মো. আবদুল মজিদ মিয়া ওরফে কোনার (৩৭) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। আবদুল মজিদ মিয়া ওরফে কোনা উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত মো. আবদুল জলিল মিয়ার ছেলে।
আজ বুধবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন।
ওসি আরও বলেন, মজুত করা চালগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার ৭২টি বিভিন্ন রঙের প্লাস্টিকের বস্তায় ৪ হাজার ১৩৩ কেজি চাল পাওয়া গেছে। সেগুলো এখন থানায় পুলিশের হেফাজতে রয়েছে। আসামি গ্রেপ্তার করতে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি।
জানা যায়, মো. আবদুল মজিদ মিয়া ওরফে কোনার বসতবাড়িতে বিপুল পরিমাণ ভিজিএফের চাল মজুত করা ছিল। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে গণমাধ্যমকর্মীদের খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আজকের পত্রিকার ডিজিটালে এ-সংক্রান্ত একটি ভিডিও প্রচারিত হয়। এতে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। পরে ঘটনাস্থল থেকে গত রোববার রাতে চালগুলো উদ্ধার করে স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মোছা. বিলকিস বেগমের জিম্মায় তাঁর বাড়িতে রাখা হয়। সর্বশেষ গতকাল রাতে সংরক্ষিত নারী সদস্যের বাড়ি থেকে চালগুলো থানায় নেওয়া হয়েছে। সেই সঙ্গে রাতেই মামলা দায়ের করা হয়েছে।

বাজার থেকে আতশবাজি কিনে ফোটাতে গেলে বিস্ফোরণে নিলয়ের বাঁ হাতের পাঁচটি আঙুল ও ডান পাশের হাঁটু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিলয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
২৪ মিনিট আগে
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির সংবাদটি ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে জানিয়েছে জেলা পুলিশ।
৩১ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে একটি বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর এলাকার আশরাফের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।
১ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চলের লাখো মানুষ। বেতন ও ছুটি পাওয়ার পর গত সোমবার বিকেল থেকে আনুষ্ঠানিক ঈদযাত্রা শুরু হলেও আজ বুধবার (১৮ মার্চ) সকাল থেকে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ কয়েক গুণ বেড়েছে।
১ ঘণ্টা আগে