খুলনায় দুর্বৃত্তের গুলিতে আয়নুল (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বান্দাবাজারের (হঠাৎ বাজার) রহমানিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আয়নুল নগরীর লবণচরা ভূতের আড্ডা পার্ক এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আয়নুল বান্দাবাজার এলাকার রহমানিয়া গলির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। গুলি তাঁর ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
জানতে চাইলে লবণচরা থানার এসআই খালিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, গুলিবিদ্ধ আয়নুলের শরীর থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তাঁর অবস্থা খুব আশঙ্কাজনক। হামলার ঘটনায় আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে
আহত যুবকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানান তিনি।

বেহাল দশা কাটছে না রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) অধীন ১২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের। সাত মাসের বেতন বকেয়া তাঁদের। এর আগে যে বেতন তাঁরা পেতেন, সাত মাস আগে তা অর্ধেকে নামিয়ে আনা হয়। কিন্তু কমানো সেই বেতনও মিলছে না। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এসব কর্মী।
৫ মিনিট আগে
চট্টগ্রাম সমুদ্রবন্দরের কয়েক একর সম্পত্তি বিনা দরপত্রে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। গত ছয় মাসে কমপক্ষে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাণিজ্যিক এসব জায়গা ইজারা দেওয়া হয়। এসব সম্পত্তির দাম আনুমানিক শতকোটি টাকা। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, এসব সম্পত্তি ছয় মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
টেকনাফ সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই পক্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। অভিযানে একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস...
২ ঘণ্টা আগে