
ঠাকুরগাঁও-১ আসনের দুটি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৮৫ ভোট।
অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১ হাজার ৩০২ ভোট।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৫ হাজার ৪৩ ও নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন।
আসনটির ১৮৫টি কেন্দ্রে দিনব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের উপস্থিতিতে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে কাটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাক্ষনপাড়া) আসনে মোট ১৪২টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৮০টির ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী জসিম উদ্দিন ধানের শীষ প্রতীকে ৮১,৩৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মনোহরপুর সেরবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ফলাফল ঘোষণায় বিলম্বকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে বিজিবির একটি গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায় এবং আহত হন একজন বিজিবি সদস্য।
৪ মিনিট আগে
পাবনা-৩ আসনে মোট ১৭৭টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২১টির ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন ধানের শীষ প্রতীকে ১৬,০৫৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে (গাইবান্ধা-১) আসনে ৩০ ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার ৩৩ হাজার ৯২৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ৭ হাজার ৯৬০ ভোট পেয়েছেন।
১৬ মিনিট আগে