
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত এক অন্তঃসত্ত্বা চিকিৎসককে মারধরের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন চিকিৎসক ও কর্মচারীরা। আজ শনিবার সকাল থেকে কর্মবিরতি চলছে। এতে দুর্ভোগে পড়েছে সেবাপ্রত্যাশীরা।
অভিযোগ উঠেছে তারাগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ সরকার তূর্য (২২) ও তাওরাত (২৪) ওই চিকিৎসককে মারধর করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে তারাগঞ্জ থানায় ওই দুই সমন্বয়কসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক।
হাসপাতাল ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে কলেজপাড়া এলাকার বাসিন্দা রাধারানী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমান বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাবরিনা (৩০) ওই রোগীকে হৃদ্রোগে আক্রান্ত হিসেবে চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এরপর তিনি অন্য রোগীর চিকিৎসায় নিয়োজিত হন। এ সময় রোগী আতাউর রহমানের ছেলে তাহমিদ সরকার তূর্যসহ চার-পাঁচজন চিকিৎসক মৌকে অকথ্য ভাষা গালিগালাজ করেন। একপর্যায়ে রোগীদের চিকিৎসাসেবা প্রদানে বাধা দেন। চিকিৎসকের শরীরে আঘাত করেন। এ ঘটনায় চিকিৎসক সাবরিনা সমন্বয়ক তূর্য ও তাওরাতসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের নামের বিরুদ্ধে তারাগঞ্জ থানা অভিযোগ দেন। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে কর্মবিরতি পালন করছেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মারধরের শিকার চিকিৎসক সাবরিনা বলেন, ‘কোনো কারণ ছাড়াই তারা সমন্বয়ক পরিচয় দিয়ে আমার ওপর হামলা করেছে। আমার গায়ে হাত তুলেছে। রোগী আতাউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করি। আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে অপ্রকৃতিস্থ হয়ে পড়ি, নিরাপত্তাহীনতা বোধ করছি।’
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার অনির্বাণ মল্লিক বলেন, ‘চিকিৎসকের ওপর হামলাকারীর বিচার ও চিকিৎসকদের নিরাপত্তা আইনের মাধ্যমে নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি চলছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সমন্বয়ক তাহমিদ সরকার তূর্য বলেন, ‘আমি আসার আগেই আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন। ওই চিকিৎসককে আমার বাবাকে দেখার জন্য বারবার অনুরোধ করছিলাম। তিনি না শুনে উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ নিয়ে তাঁর সঙ্গে একটু কথা-কাটাকাটি হয়েছে। গায়ে হাত দেওয়ার অভিযোগ সঠিক নয়।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
রংপুর জেলা সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, ‘চিকিৎসকের ওপর হামলার ঘটনা শুনে হাসপাতালে এসেছি। রোগীদের যাতে দুর্ভোগ না হয়, সে জন্য চিকিৎসকদের চিকিৎসাসেবা চালু রাখার নির্দেশ দিয়েছি।’

জনবলসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব এবং প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কারণে ভুগছে খুলনার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। ডায়ালাইসিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে বেড না পাওয়ায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা
৩৫ মিনিট আগে
প্রার্থীর মৃত্যুতে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল। এ লক্ষ্যে প্রচার-প্রচারণা, জনসভা ও গণসংযোগ শেষ হয়েছে আজ মঙ্গলবার সকাল ৭টায়। এই আসনে বিশাল ব্যবধানে জিততে চায় বিএনপি। তবে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতে ইসলামী।
৩৮ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের পার্শ্ববর্তী হাওরের প্রায় ৫০০ একর বোরো জমির আধা কাঁচা ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে ওই এলাকার কৃষকদের। অনেকে সর্বস্ব হারিয়ে দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, হুগলির হাওরসহ পার্শ্ববর্তী হাওরগুলোতে স্থায়ী বেড়িবাঁধ না
৪৩ মিনিট আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাবে গত বছর শীর্ষে ছিল বরগুনা জেলা। একই জেলা চলতি সময়ে হামের প্রকোপেও শীর্ষে রয়েছে। এরই মধ্যে এই জেলায় ৩ জন হামে আক্রান্ত শিশু মারা যাওয়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন দপ্তর। জেলায় প্রতিদিন হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, যাদের মধ্যে শিশুদের অবস্থা সবচেয়ে বেশি...
১ ঘণ্টা আগে