
তিন মাস ১৪ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১০টি দানবাক্স (সিন্দুক) ও ১টি ট্রাঙ্ক খোলা হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে এসব দানবাক্স খোলা হয়।
সরেজমিনে দেখা গেছে, দানের সিন্দুক থেকে টাকা প্রথমে বস্তায় ভরা হয়। এরপর টাকা গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় গণনার কাজ।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ২৯ বস্তা টাকা পাওয়া গেছে। এখন টাকা গণনার কাজ চলছে।
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা বলেন, টাকা গণনায় পাগলা মসজিদ মাদ্রাসার ১৩০ জন ছাত্র, জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ১৫৫ জন ছাত্র, পাগলা মসজিদের ৩৬ জন স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ জন কর্মকর্তা, সেনাবাহিনীর ১০ জন সদস্য, ১০ জন আনসার সদস্য, ২০ জন পুলিশ, ৫ জন র্যাব ও জেলা প্রশাসন থেকে ২০ জন কাজ করছেন। এবার দানবাক্স খোলার সময় পার হয়ে যাওয়ার অতিরিক্ত একটি টিনের ট্রাঙ্ক বাড়ানো হয়েছে।
এর আগে চলতি বছরের ১৭ আগস্ট মসজিদের ৯টি দান সিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ২৮ বস্তা টাকা। তখন দিনভর টাকা গণনা শেষে পাওয়া গেছে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা। সঙ্গে পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার গয়নাসহ বৈদেশিক মুদ্রা। এবার গতবারের তুলনায় টাকার পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ নিয়েছে। তারা নিজ নিজ উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টল দিয়েছে। দর্শনার্থীদের জন্য দুটি পিঠার স্টলও রাখা হয়েছে।
২২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে দণ্ড দেওয়া হয়েছে। এ সময় একটি ড্রাম থেকে ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
২৪ মিনিট আগে
বগুড়ার গাবতলীতে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের উত্তর কোলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ট্রাক্টরচাপায় আবু তাহের জাহাঙ্গীর (৪৮) নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে