চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া ব্যাংক হিসাব অবরুদ্ধের এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের দুদক বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেন।
আদালতের আদেশে অভিযুক্ত সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের অগ্রণী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক ও জেলা সঞ্চয় অফিস চুয়াডাঙ্গার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধ করা হয়।
দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন। এসব অবৈধ অর্থ ওই ব্যাংকগুলোর ৩৫টি হিসাবে জমা ও লেনদেন করা হয়েছে।
দেশের বর্তমান বাস্তবতায় তিনি এ সমস্ত অবৈধ অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া, বিদেশে পাচার বা বেহাত করার চেষ্টা করছেন। কাজেই ওই ব্যাংক হিসাবগুলো এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন বলে জানায় দুদক।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে