
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাপুড়ে বয়েজ উদ্দিনের প্রাণ কেড়ে নেওয়া সেই বিষধর সাপ কাঁচা চিবিয়ে খেয়েছেন মোজাহার নামের আরেক সাপুড়ে। আজ বিকেলে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনা ঘটে।
মোজাহারের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকায়। এলাকায় তিনি সাপখেকো মোজাহার নামে পরিচিত। তিনিও সাপ ধরেন।
আজ সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়ায় সাপ ধরতে গিয়ে ছোবল খেয়ে প্রাণ হারান সাপুড়ে বয়েজ উদ্দিন। তিনি কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে গিয়েছিলেন। ইমরান আলীর বাড়ির রান্নাঘরে একটি ইঁদুরের গর্তে বাসা বেঁধেছিল একটি ‘গোখরা’ সাপ। এটির সঙ্গে ছিল ১২-১৫টি সাপের বাচ্চা। মাটি খুঁড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন বয়েজ উদ্দিন। সাপটি বস্তায় ঢোকানোর আগেই হাতে ছোবল দেয় সেটি। প্রথম দিকে সাপের বিষে কিছু না হলেও একপর্যায়ে তাঁর শরীর নিস্তেজ হতে শুরু করে। সাপুড়েকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বয়েজ উদ্দিনের লাশ বল্লভেরখাষ ইউনিয়নের ডাক্তারপাড়ায় তাঁর বাড়িতে আনার পর একে একে আসতে থাকেন কয়েকজন ওঝা ও সাপুড়ে। তাঁরাও এসে বলেন, রোগী মারা গেছেন। বয়েজের বাড়িতে ওঝা মোজাহারও আসেন। তিনি বড় সাপসহ বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে এসে বড় সাপটিকে মেরে কাঁচা চিবিয়ে খান তিনি। এ সময় গাবতলা বাজারে তাঁর সাপ খাওয়া দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
মোজাহার জানান, বয়েজ উদ্দিনকে হাসপাতালে নেওয়ার আগে তিনি খবর পান এবং সাপের পরিচয় পাওয়ার পর বুঝতে পেরেছেন, তিনি বাঁচবেন না। তিনি বলেন, ‘আমাকে ফোনে ডেকে আনেন বয়েজ উদ্দিনের স্বজনেরা। এসে দেখি, বয়েজ উদ্দিন মারা গেছেন।’ মোজাহার আরও বলেন, ‘বয়েজ উদ্দিনের ধরা সাপের বাচ্চাগুলোসহ বড় সাপটি আমাকে দেন তাঁর স্বজনেরা। এগুলো নিয়ে এসে বড় সাপটি মেরে রক্ত-মাংস খাই। আর ছোট বাচ্চাগুলো ছেড়ে দিব।’ তিনি জানান, কাঁচা সাপ খাওয়া তাঁর পুরোনো অভ্যাস।
এদিকে চিকিৎসক মৃত ঘোষণা করার পরও বয়েজ উদ্দিন বেঁচে আছে মনে করে তাঁকে জীবিত করার আশায় আজ সন্ধ্যা পর্যন্ত ঝাড়ফুঁক চলছিল বলে জানা গেছে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আবু সায়েম বলেন, ‘সাপে কাটলে ঝাড়ফুঁকে কোনো কাজ হওয়ার কথা নয়। সাপে কাটার সঙ্গে সঙ্গে রোগীকে হাসপাতালে আনতে হবে। আমাদের কাছে অ্যান্টিভেনম মজুত আছে। লোকজনকে আরও সচেতন হতে হবে। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেশি। সাপে কাটলে সঙ্গে সঙ্গে হাসপাতালে আনতে হবে।’

‘গণ-অভ্যুত্থানে প্রত্যেক শহীদ, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার, প্রতিটি আহত পরিবার, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি সমবেদনা। সরকার অঙ্গীকার করেছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে এবং এ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এককভাবে বাংলাদেশ গড়ব, এই চিন্তায় কখনোই নিমজ্জিত নই। এই দেশ সকলের, সবাই
২৫ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও এক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা ‘বহিরাগত’ বলে দাবি করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে...
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা দাবি করেছে, আন্দোলনের সময় সরকার পতনের স্লোগান দেওয়া ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা বহিরাগত।
১ ঘণ্টা আগে