
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন চার লেন সেতুর ট্রাভেলার ফার্ম (লোহার শাটার) ভেঙে রাবনাবাদ নদীতে পড়ে রাসেল হাওলাদার (৩২) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সেতুর লালুয়া অংশে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপর লোহার শাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে হঠাৎ একটি চেইন ছিঁড়ে গেলে শ্রমিকসহ পুরো শাটার নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
পায়রা বন্দরের ছয় লেন সড়কের সঙ্গে সংযুক্ত ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের ১২ মার্চ সেতুটির নির্মাণকাজ শুরু হয়।
শ্রমিকদের অভিযোগ, নির্মাণকাজে ব্যবহৃত নিরাপত্তা সরঞ্জামে ঘাটতি ছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
৮ মিনিট আগে
বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র (হরিণ প্রতীক) প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদেশি একটি মোবাইল ফোন নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।
১ ঘণ্টা আগে
সরেজমিনে দেখা যায়, বিএনপির অস্থায়ী নির্বাচনী অফিসের টেবিলের ওপর রাখা কাপড় ও বিএনপির মনোনীত প্রার্থী গোলাম মো. সিরাজের একটি ব্যানার আগুনে পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শনিবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, কোনো রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করার রাজনীতি বিএনপি কখনো সমর্থন করে না।
২ ঘণ্টা আগে