
রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ট্রাকচাপায় শাওন (১৭) নামে এক বাস হেলপার নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহিন হোসেন জানান, শাওন গুলিস্তান থেকে ভুলতা গাউছিয়াগামী ডিটিএল বাসের হেলপার ছিল। বিকেলে বাসটি গুলিস্তান থেকে ভুলতার দিকে যাচ্ছিল। এ সময় শাওন বাসের দরজার কাছে দাঁড়িয়ে ছিল।
বাসটি কোনাপাড়া গোল্ডেন ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের দরজার কাছে থাকা শাওনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
এসআই শাহিন হোসেন জানান, শাওনের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। সে বাসেই থাকত। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।

চিঠি লেখা ও আদান-প্রদানের দিন আর নেই। মোবাইল ফোন, ইন্টারনেট ও ডিজিটাল যোগাযোগের বিস্তারে ব্যক্তিগত চিঠির ব্যবহার কমেছে। তাই চিঠি পরিবহনে আগের মতো ব্যবস্থা নেই ডাক বিভাগের। এই বাস্তবতায় চিঠির বদলে এখন পণ্য পরিবহনকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ।
৫ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেল চালক সৌদিপ্রবাসী আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
১ ঘণ্টা আগে
রাতের খাবার খেয়ে অটোরিকশা রাখার ওয়ার্কশপে ঘুমাতে গিয়েছিলেন ১৯ বছরের রাহুল। পরদিন আর বাড়ি ফেরেননি তিনি। বন্ধ পাওয়া যায় তাঁর মুঠোফোন। নিখোঁজ ছিল অটোরিকশাটিও।
১ ঘণ্টা আগে
বরিশালে মাদকের আস্তানায় অভিযান চালিয়ে আটক করা পুলিশ কর্মকর্তা থানা থেকে পালিয়ে গেছে। তাকে ডোপ টেস্ট করার প্রস্তুতিকালে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে পালিয়ে যায়। বিমানবন্দর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে