
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনে ভোটকেন্দ্র রয়েছে ৭০২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৬৯টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭৮টি আর কম ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৯১টি।
পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, পাবনা জেলায় ভোট গ্রহণে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ১৩ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩১ জন, সেনাবাহিনীর সদস্য ১ হাজার ২০০ জন, পুলিশ ২ হাজার ৩০০ জন, র্যাব ১২০ জন ও আনসার ৯ হাজার ১২৬ জন।
পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবেন। তার মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী। ভোটকেন্দ্রের গুরুত্ব অনুযায়ী দুই থেকে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব টহলে থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে।
পাবনার পাঁচটি আসনে মোট ভোটার ২২ লাখ ৭৪ হাজার ৩১৯ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯২৬ জন ও নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৩৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।
এর মধ্যে পাবনা-১ আসনে লড়ছেন চার প্রার্থী। মোট ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। ভোটকেন্দ্র ৯৪টি।
পাবনা-২ আসনে রয়েছেন পাঁচ প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৭৬ জন। ভোটকেন্দ্র ১৪০টি।
পাবনা-৩ আসনে লড়ছেন আট প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮২ হাজার ৮০২ জন। ভোটকেন্দ্র ১৭৬টি।
পাবনা-৪ আসনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৪ লাখ ৩৭ হাজার ১৪৫ জন। ভোটকেন্দ্র ১২৯টি।
পাবনা-৫ আসনে চার প্রার্থী লড়ছেন। মোট ভোটার ৫ লাখ ২৪ হাজার ১৭৩ জন। ভোটকেন্দ্র ১৬৩টি।

ময়মনসিংহ সদর উপজেলার ফুলবাড়িয়া রোডে দাপুনিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক মো.জসিম মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
১৫ মিনিট আগে
কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায়
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ছুটিতে কুমিল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাধিকার প্রয়োগের তাগিদে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম থেকে গ্রামে ফিরছেন হাজারো মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে সৃষ্টি হয়েছে ঈদের সময়ের মতো যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ।
২১ মিনিট আগে
যশোরের শিল্পাঞ্চল নওয়াপাড়া ভৈরব নদে ৯০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। আজ মঙ্গলবার জেলার অভয়নগর ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে