
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ছুটিতে কুমিল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। ভোটাধিকার প্রয়োগের তাগিদে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম থেকে গ্রামে ফিরছেন হাজারো মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশজুড়ে সৃষ্টি হয়েছে ঈদের সময়ের মতো যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ক্যান্টনমেন্ট এলাকা, দাউদকান্দি ও চৌদ্দগ্রাম অংশে ঘরমুখো মানুষের ঢল নামে। বিভিন্ন পয়েন্টে যাত্রীদের দীর্ঘ সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অধিকাংশ বাসেই ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী বহন করা হচ্ছে।
বাস টার্মিনালগুলোয় আগাম টিকিটের জন্য ছিল উপচে পড়া ভিড়। পরিবহন সংশ্লিষ্টরা জানান, কুমিল্লাগামী এবং কুমিল্লা হয়ে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীগামী বেশির ভাগ বাসের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) যাত্রীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অপেক্ষমাণ যাত্রী আব্দুল মালেক বলেন, ‘দীর্ঘদিন পর নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পাচ্ছি। পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি। একটু কষ্ট হলেও আনন্দটা অনেক বড়।’
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাশেদ মাহমুদ জানান, শুধু ভোট দেওয়ার জন্যই দুই দিনের অতিরিক্ত ছুটি নিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ‘ঈদের সময় যেমন গ্রামে ফিরি, এখন ঠিক তেমনই একটা অনুভূতি কাজ করছে।’
বাসচালক নজরুল ইসলাম বলেন, সকাল থেকেই একটানা ট্রিপ দিতে হচ্ছে। যাত্রীদের চাপ অনেক বেশি। এমন অবস্থা সাধারণত ঈদের সময় দেখা যায়।
আরেক চালক সোহেল রানা জানান, যাত্রীদের মধ্যে আলাদা একধরনের উত্তেজনা ও আগ্রহ কাজ করছে। বাসে উঠেই সবাই ভোট নিয়ে কথা বলছেন, নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের আলোচনা করছেন।
এদিকে যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কুমিল্লার বিভিন্ন বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের এই স্রোত ভোটকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা এবার ব্যতিক্রমী মাত্রায় পৌঁছেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যা মামলায় গ্রেপ্তার তুহিনসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে কুমিল্লার আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৯ মিনিট আগে
রাজধানীর শেরেবাংলা নগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের কক্ষে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় বাসায় কে কে ছিলেন, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে থানায়...
১২ মিনিট আগে
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি...
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর বানু।
৩৩ মিনিট আগে