
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় বিএনপির সাবেক প্রভাবশালী নেতা সিরাজুল ইসলাম মারা গেছেন। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। নিজ বাড়িতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে সিরাজুল ইসলাম তিন পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ছিল সিরাজুল ইসলামের। যুদ্ধের পর এলাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সিরাজুল ইসলাম কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতির দায়িত্ব পালন করেন।
সিরাজুল ইসলামের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলার রাজনৈতিক অঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর-৫ আসনের সাংসদ ফজলুল হক মিলনের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার বাদ জোহর বালীগাঁও উচ্চবিদ্যালয় মাঠে সিরাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

কুমিল্লার দেবিদ্বারের রাধানগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের নামফলকে নিজের নাম দেখে তা উন্মোচন করেননি কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন তিনি। নামফলক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য...
১৬ মিনিট আগে
আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরত নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা পালিয়ে গেছে। রোববার সন্ধ্যায় গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যশোরে স্কুলছাত্রী শিপ্রা ঘোষকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে ইসকনের আট সদস্যের নামে মামলা হয়েছে। আজ রোববার নিহত শিপ্রার ভাই সদর উপজেলার চাঁচড়া রাজবাড়ি এলাকার পাপন কুমার ঘোষ এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না, প্রতিবেদনসহ আদালতে জমা দেওয়ার
১ ঘণ্টা আগে
এক সময় জমিদারের এজলাসে বসত বিচার, মন্দিরে বাজত শঙ্খ, আর নদীর ঘাটে ছিল মানুষের আনাগোনা। ছিল অতিথিশালা, পুকুর, সারিবদ্ধ নারিকেল গাছ ও কারুকার্যখচিত ভবন। সময়ের পরিক্রমায় সেই জমিদারবাড়ির এখন করুণ দশা। আগাছা আর ঝোপঝাড়ে ঢেকে গেছে প্রাসাদ চত্বর, ভেঙে পড়ছে পুরোনো ভবন, পরিত্যক্ত মন্দিরে ঢোকারও উপায় নেই...
১ ঘণ্টা আগে