
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন। আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলে পুলিশ।
আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান বলেন, সাবেক মেয়র আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি ২৬ মে হবে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটিরে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ সময় দেওভোগ এলাকার বাসিন্দা ও তাঁর সমর্থকেরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। আইভীও দিনের আলো ছাড়া বের হবেন না বলে জানান। দীর্ঘ ছয় ঘণ্টা পর শুক্রবার ভোর সাড়ে ৫টায় আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

মেহেরপুরের গাংনীতে আবারও গমের খড় পোড়াতে গিয়ে ১৫ বিঘা জমির গম, ভুট্টা, তামাক, সেচ দেওয়া মেশিন ও আমবাগান পুড়ে গেছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার চোখতোলা মাঠে এই ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীর এস এস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় শ্রমিকদের বের হতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জোর করে বেরিয়ে আসা শ্রমিকেরা বলছেন, কারখানার মালিক আকরামের ছেলে এবং দারোয়ান আগুন লাগার পরও শ্রমিকদের ভেতরে আটকে রাখেন। এ সময় অনেকেই জোর করে বেরিয়ে প্রাণ বাঁচান।
১০ মিনিট আগে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে, উপজেলা পর্যায়েও হবে তথ্য কমপ্লেক্স। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে।
২৫ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারে কান্না থামছে না। তাঁদের মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের আমিনুর রহমানের ছয় বছরের অবুঝ শিশু আনজুম মাহারের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে