
পিরোজপুরের জিয়ানগরে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে বসতঘর থেকে নগদ ৭০ হাজার টাকা ও সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছে।
আজ রোববার ভোরে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের অসুস্থ তিন সদস্য হলো ব্যবসায়ী আমির হোসেন (৪৫), তাঁর স্ত্রী মাহিনুর বেগম (৪০) ও ছেলে তাওহীদ (১৬)। তারা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের অভিযোগ, তাদের অচেতন অবস্থার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ট্রাংকের তালা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
প্রতিবেশী ও স্বজনেরা জানান, সকালে পরিবারের সদস্যদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনজনকে ঘরের বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ডাকাডাকি করে জাগানোর পর তারা অসুস্থ হয়ে পড়ে এবং ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। পরে দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেশী গৃহবধূ সাথী আক্তার জানান, সকালে তাঁর শাশুড়ি পরিবারের সদস্যদের ডাকাডাকি করছিলেন। ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। দরজা খুলতে গিয়ে মাটিতে পড়ে যার তিনি। ঘরের ভেতরে ঢুকে দেখেন, ঘরের সবকিছু এলোমেলো এবং পরিবারের তিন সদস্যকে তিন জায়গায় শুয়ে থাকতে দেখা যায়।
হাসপাতালে চিকিৎসাধীন আমির হোসেন বলেন, ‘রাত ৮টার দিকে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর সকাল ৯টা পর্যন্ত আমাদের কোনো হুঁশ ছিল না।’
আমির হোসেনের বড় ছেলে মিরাজ জানান, তিনি ঢাকায় চাকরি করেন। সকালে গ্রামের প্রতিবেশীদের কাছ থেকে ফোনে ঘটনাটি জানতে পারেন। বর্তমানে তাঁর মা-বাবা ও ছোট ভাই হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি অভিযোগ করেন, ঘরে থাকা ৭০ হাজার টাকা ও তাঁর মায়ের সোনার কানের দুলসহ নানা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশকর্মী এবং স্থানীয়দের প্রতিবাদের মুখে সুনামগঞ্জ-জামালগঞ্জ (সাচনা বাজার) সড়কের গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে গত ১৫ দিনে সড়কটির অর্ধেকের বেশি গাছ কেটে নিয়েছে বন বিভাগ। জেলা প্রশাসনের দাবি, তাদের না জানিয়েই গাছ কাটা হয়েছে।
৩ মিনিট আগে
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জে খোয়াই নদের বাঁধে দেড় মাসের ব্যবধানে আবারও ভাঙন দেখা দিয়েছে। প্রবল বেগে পানি লোকালয়ে ঢুকে কয়েকটি গ্রামের রাস্তাঘাট এবং প্রায় ১ হাজার ৫০০ একর ফসলি জমি তলিয়ে গেছে। এতে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৫ মিনিট আগে
রাজধানী ঢাকায় শিক্ষার্থী ও কর্মজীবীদের বেশির ভাগের গণপরিবহন হিসেবে পছন্দ শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস। তবে এই বাসে যাতায়াতে কর্মজীবীরা মাসে দুই হাজার টাকার নিচে খরচ করতে চান। শিক্ষার্থীরা চেয়েছেন অর্ধেক ভাড়ার সুবিধা।
৮ মিনিট আগে
কলকাতায় আগুনে প্রাণ হারানো সাংবাদিক দেবাশীষ দত্তের মেয়ে মহিমা দত্তের বয়স মাত্র সাত বছর। মৃত্যু কী, প্রিয় মানুষদের চিরদিনের জন্য হারানোর বেদনা কতটা গভীর—তা বোঝার মতো বয়স এখনো হয়নি তার। তাই হয়তো এখনো বারবার জানতে চায়, মা কোথায়, বাবা কোথায়, ছোট ভাইটি কোথায়।
২ ঘণ্টা আগে