
ঘোড়ায় চড়ে এসেছেন বর। পিছু পিছু মহিষ ও গরুর গাড়িতে এসেছেন বরযাত্রীরা। বিয়ের পর কনেও শ্বশুরবাড়িতে গেছেন পালকিতে চড়ে। চিরায়ত বাংলার এমন দৃশ্য এখন আর সহজে চোখে পড়ে না। তবে সেই হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যের ছোঁয়া যেন ফিরে এসেছিল মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রামটিতে অনুষ্ঠিত হয় এমনই এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন। আধুনিক যুগের হেলিকপ্টার কিংবা গাড়ির বহরের পরিবর্তে বাঙালির চিরন্তন ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত এ বিয়ে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. বদরুল আলম লিটুর ছেলে মো. শ্রাবণের সঙ্গে পাশের টুপিপাড়া গ্রামের মো. আব্দুল হালিম শেখের মেয়ে নাবিয়া ইকরার বিয়েতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
বরযাত্রীদের জন্য ছিল ১০টি গরুর গাড়ি ও পাঁচটি মহিষের গাড়ির বহর। বর ঘোড়ায় চড়ে আর বরযাত্রীরা গরু ও মহিষের গাড়িতে চড়ে বিয়ের আসরে পৌঁছান। বিয়ের পর কনেকেও পালকিতে করে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়।
ব্যতিক্রমী এই বিয়ের আয়োজন দেখতে শত শত মানুষ ভিড় করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করেন গ্রামের মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও ঘর থেকে বেরিয়ে আসেন। পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ।

সানাইয়ের মধুর সুর, ঢাক-ঢোলের বাদ্য আর লোকজ আবহে বরিশাট গ্রাম পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
বর মো. শ্রাবণ বলেন, ‘দীর্ঘদিনের শখ এবং গ্রামবাংলার ঐতিহ্যকে স্মরণ করেই এমন বিয়ের আয়োজন করা হয়েছে। দুই পরিবারের সম্মতিতেই এই আয়োজন করা হয়েছে।’

কনে নাবিয়া ইকরা বলেন, ‘পালকিতে চড়ে বিয়ে করার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমি খুবই আনন্দিত।’
বরের বাবা মো. বদরুল আলম লিটু বলেন, ‘পরিবারের একান্ত ইচ্ছা ছিল এমন একটি ব্যতিক্রমী বিয়ের আয়োজন করার। পরিবারের সেই স্বপ্ন পূরণ করতেই এই আয়োজন করা হয়েছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, আটকে রাখা এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় মো. খায়রুজ্জামান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
২১ মিনিট আগে
হাসপাতালের এক্সরে কক্ষের সামনে মেশিন বিকল থাকার কারণে সাময়িকভাবে সেবা বন্ধ থাকার কথা জানিয়ে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা বিজ্ঞপ্তি দেখে ফিরে যাচ্ছেন। এক্সরে প্রয়োজন এমন রোগীদের হাসপাতালের বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে।
২৪ মিনিট আগে
মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ মূল ধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দশমিনা-গলাচিপা আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
৩৭ মিনিট আগে
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে জরাজীর্ণ বসতঘরের দীর্ঘ ১৫ বছরের বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছে মানসিক ভারসাম্যহীন সালেহা বেগমকে। উপজেলা প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে...
৩৯ মিনিট আগে