
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর চাষিরা উৎপাদিত মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।’
আজ রোববার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ভূমিমন্ত্রী। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মৎস্য খাতে সব দিক দিয়ে এগিয়ে যাবে। মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো মৎস্য উৎপাদনের শ্রেণিতে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাতে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।’
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আনম ড. এ এন এম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ফয়েজুল কবির, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া ও জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশীয় মদসহ সজীব বৈদ্য (২৩) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যর ছেলে...
১৩ মিনিট আগে
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নিজ নিজ এলাকায় তাঁদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
২০ মিনিট আগে
সকালে রিপন ব্যাপারী বাইসাইকেলে করে মুকসুদপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরে ডুবে নুসাইবা (২) আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে