ঝালকাঠিতে কক্ষের ভেতর থেকে অন্তর দে (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবাবার দুপুরে ঝালকাঠি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাঁসারি পট্টি এলাকার নিজ বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তরের বাবা-মা পাশের একটি ভবনের নিচতলায় বসবাস করতেন। আর অন্তর ওই ভবনের দ্বিতীয় তলায় একাই থাকতেন। গত রোববার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।
গতকাল সোমবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও অন্তর কক্ষের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁর মা সবিতা দে ওপরে গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে ছেলেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে গামছা খুলে তাঁকে খাটের ওপর নামিয়ে রাখেন। মরদেহ উদ্ধারের সময় নিহতের গলায় কালো রঙের মোটা দাগ দেখা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত অন্তর দে কাঁসারি পট্টি এলাকার বাসিন্দা অ্যাডভোকেট নির্মল চন্দ্রের ছেলে।
নিহতের মা সবিতা দে বলেন, ‘নয় দিন আগে আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। বোনের বিয়েতে অন্তর অনেক আনন্দ করেছে। কিন্তু সে কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা আমাদের মাথায় আসছে না। আমিই প্রথম আমার ছেলেকে ওই অবস্থায় দেখতে পাই।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে।’
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই দণ্ডাদেশ দেন।
২৯ মিনিট আগে
পালিয়ে যাবে না বলে যে পালায়, আসি আসি বলে সে কোনো দিন আসবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় দেশ গড়তে জুলাই পদযাত্রা...
৩৪ মিনিট আগে
এর আগে গত বছর ১৪ আগস্ট ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরে বিভিন্ন সময় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। গত বছর ১৪ আগস্ট তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করে শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে সরকার উৎখাতের পরিকল্পনার এই মামলায় অভিযোগের সত্যতা মিলেছে...
৪৩ মিনিট আগে