নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ বুধবার দুপুর পৌঁনে ১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা ভিটিমরজাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত আবদুর রহমান নামে একজনের নাম পাওয়া গেছে।
হাইওয়ে পুলিশ জানান, ভৈরব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ভিটিমরজাল এলাকায় আসলে ভৈরব গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন মোটরবাইকের থাকা দুই আরোহী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী যাওয়া পথে সাইফুল ইসলাম নামে একজন নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথে একজন নিহত এবং বাকি দুজন আহত হন। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৪৪ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাস্তাঘাট, মাঠঘাট ও লোকালয়। শনিবার (১০ অক্টোবর) ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছেন যানবাহনের চালকেরা। ঘন কুয়াশার সঙ্গে হালকা বাতাস ও ভোরের শীত প্রকৃতিতে শীতের আগমনী বার্তা
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলীতে কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে চার শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দীন ফকির ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার আমতলী উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে...
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানোর সময় কোস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কোস্ট গার্ডের সহায়তায় এগিয়ে যাওয়া মৎস্য অধিদপ্তরের স্পিডবোটেও হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
১ ঘণ্টা আগে