রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে ফারুক হোসেন (৩৫) নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মহিষ গোসল করানোর জন্য গড়াগড়ি ইউনিয়নের সরেরহাট পালপাড়া এলাকার পদ্মার ক্যানেলে নিয়ে যান ফারুক। গোসল করানোর একপর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি। এবং কাদায় আটকে পড়েন। বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় ক্যানেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম জনি জানান, ফারুক দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করানোর সময় তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে যান এবং ডুবে মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক দুই ব্যক্তি পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় র্যাব বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুল বন্ধন কমিউনিটি সেন্টারের পাশ থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া সাপটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
৭ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলী নদীতে গোসল করতে নেমে সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামে চিকলী নদীতে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। বেলা ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৭ মিনিট আগে