
দিনাজপুরের ফুলবাড়ীতে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। ৫০ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত ১৭ জুন থেকে আজ বুধবার পর্যন্ত ৮ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৫১৪ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রোগী ৮৮ জন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।
ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে ১৭ জুন ১৫ জন, ১৮ জুন ১১ জন, ১৯ জুন ৯ জন, ২০ জুন ১৪ জন, ২১ জুন ৭ জন, ২২ জুন ৭ জন, ২৩ জুন ১০ জন এবং ২৪ জুন ১৫ জন ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুন মাসের শুরু থেকেই প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছিল। গ্রামাঞ্চলেও পেট ব্যথা, পাতলা পায়খানাসহ ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেকেই হাসপাতালে না এসে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন।
আলাদিপুর গ্রামের পল্লি চিকিৎসক আনোয়ার হোসেন বলেন,`প্রায় প্রতিটি গ্রামেই এখন ডায়রিয়া আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এরমধ্যে শিশুদের সংখ্যা বেশি।'
মাদিলাহাট এলাকার পল্লি চিকিৎসক নূরে আলম সিদ্দিকী বলেন,`জুন মাসের শুরু থেকেই কমবেশি পেট ব্যথা, পাতলা পায়খানাসহ ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। যেসব রোগী চিকিৎসা নিতে আসছেন তাদের মধ্যে যাদের অবস্থা গুরুতর সেগুলোকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।'
সরেজমিনে দেখা গেছে, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের ওয়ার্ডে শয্যা সংকট থাকায় রোগীরা বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে।
বাসুদেবপুর গ্রামের এক শিশুর মা জানান, বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তবে চিকিৎসক ও নার্সদের সেবায় সন্তুষ্ট তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন বলেন, “আবহাওয়াজনিত ঠান্ডা-গরম ও বাইরের খাবারের কারণে পেট ব্যথা, পাতলা পায়খানাসহ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে শিশুরাই বেশি থাকছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা দু-একদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সাজেদুল ইসলাম সাজু জানান, তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালে শয্যা সংকট থাকলেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গড়ে ৮০ জন রোগী ভর্তি থাকছেন, যা নির্ধারিত শয্যার চেয়ে বেশি। তবুও সীমিত জনবল দিয়ে চিকিৎসাসেবা অব্যাহত রাখা হচ্ছে।

ফরিদপুরের সদরপুর উপজেলার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা তুলে দিয়েছেন কাজাখস্তানপ্রবাসী ফরহাদ ওহাব আকনের পক্ষ থেকে তাঁর বাবা আব্দুল ওহাব আকন।
২২ মিনিট আগে
লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে লালমনিরহাট রংপুর মহাসড়কে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
৩২ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান আহত হওয়ার ঘটনায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁদের ন
৪০ মিনিট আগে
বরিশাল বিএম কলেজে মারধরের ঘটনার জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয় বলে জানিয়েছে পুলিশ।
৪২ মিনিট আগে