
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৮৫টি ইয়াবা বড়ি ও ১৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালানো হয়। জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলার সব থানায় ২৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি ইয়াবা ট্যাবলেট ও ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানিয়েছেন, মাদকমুক্ত সমাজ গঠনে ও জননিরাপত্তা নিশ্চিতে নোয়াখালী জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে