
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজি এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। গতকাল রোববার তাঁদের চাকরির মেয়াদ শেষ হয়।
আজ সোমবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে তাঁদের অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সভায় অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তারা অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁরা বাংলাদেশ পুলিশের উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তাদের সুখী, সুন্দর ও সমৃদ্ধ অবসর জীবন এবং সার্বিক সুস্থতা কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণামূলক বক্তব্য দেন। বিদায়ী অতিরিক্ত আইজিরা তাঁদের বক্তব্যে জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তাঁরা পেশাগত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। আর মো. গোলাম রসুল ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করেন।

ইটভাটার মাটি রাস্তায় পড়ে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন এক যুবক। মৃত যুবকের নাম আকাশ আহম্মেদ (২৮)। আজ সোমবার (১৬ মার্চ) নাটোর-পাবনা মহাসড়কের বনলতা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ লাইন ৪২ ঘণ্টা পার হলেও সচল করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি। এতে উপজেলার প্রায় অর্ধশত গ্রামের মানুষ বিপাকে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় কেউ কেউ ভাড়া করা জেনারেটরে মোবাইল ফোন চার্জের ব্যবস্থা করছেন।
২৯ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলায় বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মনির হোসেন রাঢ়ী (২২)। আজ সোমবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের টয়লেটের ট্যাংকের মধ্য থেকে...
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তাঁর ওই নির্দেশনা প্রত্যাহার চেয়ে আজ সোমবার আইন ও সালিসকেন্দ্রের পক্ষ থেকে এই নোটিশ পাঠান আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান।
১ ঘণ্টা আগে