
অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং টাঙ্গাইলের ধনবাড়ীর নবাবজাদা নওয়াব আলী চৌধুরীর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি হল প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা কলেজ মিলনায়তনে নওয়াব আলী চৌধুরীর ৯৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই দাবি জানানো হয়।
সেমিনারে নওয়াব আলী চৌধুরীর জীবন ও কর্ম শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউটের সভাপতি ও আসিয়া হাসান আলী মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী। মূল বক্তা ছিলেন ইনস্টিটিউটের মহাপরিচালক এবং ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান।
নওয়াব আলী চৌধুরী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক মো. আব্দুল বারী। প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, ব্র্যাক ইউনিভার্সিটির আইনবিষয়ক কর্মকর্তা অ্যাডভোকেট মো. সোলায়মান, মমতাজ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, আসিয়া হাসান আলী কলেজের সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, ওই কলেজের বিদায়ী শিক্ষক জহিরুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনে অর্থ জোগাড় করতে নবাবজাদা নওয়াব আলী চৌধুরী তাঁর জমিদারির একাংশ লিজ দিয়ে কিছু অংশ বিক্রি করে তৎকালীন সময়ে ৩৫ হাজার টাকা জমা দিয়েছিলেন সরকারি তহবিলে। দীর্ঘদিন পরে হলেও ঢাবির সিনেট ভবনের নামকরণ তাঁর নামে হয়েছে। কিন্তু তাঁর কর্ম ও জীবন নিয়ে গবেষণার বা নতুন প্রজন্মকে কিছু জানানোর উদ্যোগ ঢাবি প্রশাসন বা রাষ্ট্রীয় পর্যায়েও নেই। এমন অবস্থায় ঢাবিতে নওয়াব আলী চৌধুরীর নামে একটি হল প্রতিষ্ঠার পাশাপাশি তাঁর যথাযথ মর্যাদা নিশ্চিতকরণ এবং তাঁর জীবন ও কর্ম নিয়ে গবেষণার দাবি তোলেন বক্তারা।
সেমিনার শেষে আসিয়া হাসান আলী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে জমি নিয়ে উপজেলার আমানটারী গ্রামের এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে আবুল কাশেম, তাঁর ছেলে মমিন মিয়াসহ কয়েকজন রোকেয়া বেগমকে এলোপাতাড়ি মারধর করেন এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পায়ের রগ কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
৪ মিনিট আগে
ডাসার উপজেলায় এক পীরের মাজারে ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ওরস বন্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
৩২ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও সেনাবাহিনীর বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৪১ মিনিট আগে
সুবর্ণার চাচা আকরাম হোসেন বলেন, ‘নদীতে গোসল করতে নামা মেয়েদের কেউই সাঁতার জানত না। খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে একজনের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।’ আজ এশার নামাজের পর সুবর্ণার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
১ ঘণ্টা আগে