
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিধি ভেঙে প্রচারণা চালানোর অভিযোগে জামায়াত প্রার্থী মো. আতাউর রহমান সরকারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আতাউর রহমান জানান, তিনি সন্ধ্যা পৌনে ৬টার দিকে অসুস্থ এক মুরব্বিকে দেখতে এসেছিলেন। সঙ্গে ছিলেন স্থানীয় ১০ জন কেন্দ্র প্রতিনিধি। সেখানে তাঁরা কুশলাদি বিনিময় শেষ করেন। এ সময় এক যুবদল নেতার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা তাঁর সহকর্মীদের লাঞ্ছিত করেন। ম্যাজিস্ট্রেট ও পুলিশ আসলে সেখান থেকে বের হয়ে আসেন তারা।
ধরখার ইউনিয়নের বাসিন্দা ও জেলা বিএনপির সাবেক নেতা মো. নাছির উদ্দিন হাজারী বলেন, বিধি না মেনে জামায়াত প্রার্থী প্রচারকাজ চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন ওই প্রার্থীসহ সঙ্গে থাকা লোকজনকে আটক করে। প্রচারের সময় শেষ হয়ে গেলেও কেন তাঁরা এসেছেন, এ বিষয়ে জানতে চাওয়া হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, জামায়াত প্রার্থী একটি বাড়িতে গিয়েছিলেন। এ সময় স্থানীয় বিএনপির কর্মীরা সন্দেহ করেছিলেন যে তিনি প্রচারণা চালাচ্ছেন।

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের অনুসারীরা এই অতর্কিত হামলা চালিয়েছেন।
৫ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল এলাকায় আনসারের এক দলনেতার বিরুদ্ধে টাকা নিয়ে ‘অবৈধভাবে’ ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
৯ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় জাতীয় সংসদ নির্বাচনে নারী আনসার হিসেবে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তানিয়া বেগম নামের এক ভুক্তভোগী বাদী হয়ে আজ বুধবার বিকেলে দশমিনা থানায় অভিযোগ দেন।
৩২ মিনিট আগে
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপি প্রার্থীর গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ কৃষক দলের এক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার রাত ৮টার দিকে শহরের ঝুমুর চত্বর এলাকায় যৌথ বাহিনীর চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
৪০ মিনিট আগে