
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) প্রধান শাখা নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচারের প্রকল্প পরিচালক ড. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আর কোনো সমস্যা নেই। জ্বালানি লোডিংয়ের কমিশনিং লাইসেন্স দিয়ে দিছি। এখন সরকার জ্বালানি লোডিং উদ্বোধনের তারিখ ঠিক করবেন। সে অনুযায়ী জ্বালানি লোডিং শুরু হবে।’
এতে করে চলতি এপ্রিলের শেষের দিকে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং উদ্বোধন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘এর আগে ৭ এপ্রিল উদ্বোধনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলেও কিছু ক্রিটিক্যাল ইস্যু সামনে আসে। সেগুলো সমাধানের জন্য সময় দেওয়া হয়। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সততার সঙ্গে জোরালো চেষ্টা করছি। এখন পজিশন ভালো। সেই জন্য প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের (কমিশনিং) বিষয়ে আমরা এখন সবাই একমত হওয়ায় লাইসেন্স প্রদান করা হয়েছে।’
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বৃহস্পতিবার রাতে জানান, ইতিমধ্যে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত এনওসি (অনাপত্তিপত্র) পাওয়া গেছে। নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ডকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফিজিক্যাল স্টার্টআপ তথা জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ১৫ মার্চ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক পত্রে ৭ এপ্রিল প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের উদ্বোধন করার কথা জানানো হয়েছিল। কিন্তু লাইসেন্স না পাওয়ায় জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
২ ঘণ্টা আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
২ ঘণ্টা আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
২ ঘণ্টা আগে
২০২৬ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ নিতে ভর্তি ফি বয়সভেদে আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঢাকা বার অ্যাসোসিয়েশন এই ফি সর্বোচ্চ সাড়ে ২৯ হাজার টাকা নির্ধারণ করেছে।
৩ ঘণ্টা আগে