
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় হামলায় তাঁর বাবাও গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকালে রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আহাদ আহমেদ ওই এলাকার শেখ ফরিদুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই বাকি বিল্লাহ ও মাসুমের সঙ্গে আহাদ আহমেদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে সীমানা থেকে পানি নিষ্কাশনকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে বাকি বিল্লাহ ও মাসুম তাঁদের ওপর হামলা চালান। এতে আহাদ আহমেদ ও তাঁর বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আহাদের মৃত্যু হয়। আহত ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশীদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় এক যুবক নিহত ও তাঁর বাবা আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
২৭ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
২ ঘণ্টা আগে