ভুয়া বিল দেখিয়ে সরকারের ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিএমপির হিসাব শাখায় কর্মরত থাকাকালে অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে তাঁরা এ জালিয়াতি করেছেন বলে অভিযোগ উঠেছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার ও কনস্টেবল সজীব মিয়া।
জানা গেছে, বিএমপির হিসাব শাখায় কর্মরত থাকাকালে এই তিন কনস্টেবল কৌশলে অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বিল তৈরি করেন। এর মাধ্যমে তাঁরা মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন।
তদন্তে জালিয়াতি ও বিভাগীয় শৃঙ্খলাবিরোধী কাজের প্রমাণ মেলায় গত সোমবার এক অফিস আদেশে তাঁদের তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, অভিযুক্ত তিন কনস্টেবলের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও প্রমাণের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শের মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
টানা চার দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অন্তত ১২ হাজার পরিবার পানিবন্দী হয়েছে। ১৮ ইউনিয়নের মধ্যে ১৪টির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চিরিংগা সেতু পয়েন্টে বুধবার সন্ধ্যা ৬টায় নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার নিচে ছিল।
২০ মিনিট আগে
লঘুচাপজনিত অতিবৃষ্টিতে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, মাঠ কিংবা বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেসব বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিস। একই সঙ্গে যেসব বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোতেও আশ্রয়কে
২৩ মিনিট আগে
আহ্বায়ক হিসেবে ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্যসচিব হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ দায়িত্ব পেয়েছেন।
৩০ মিনিট আগে