
কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।
বিজিবি সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে দুটি পৃথক অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল।
এর মধ্যে ভোর ৪টা ১০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির বিশেষ টহল দল সীমান্তের প্রায় ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এলাকায় অভিযান চালায়। একই সময় ভোর ৪টা ৩০ মিনিটে আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্তের প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় থাকা যানবাহনে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও জব্দ করা হয়।
জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মালামাল বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।

গণপতির চিৎকার শুনে স্ত্রী প্রীতিলতা ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতেই তাঁকে হত্যা করা হয়। এরপর মেয়েকে এবং সর্বশেষ ১২ বছরের শিশু প্রিয়মকে হত্যা করা হয়। পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, প্রিয়ম আসামিদের চিনত। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে তার বন্ধুত্ব ছিল। পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তাকেও হত্যা করা হয়।
১৪ মিনিট আগে
এক আন্দোলনকারী বলেন, ‘এই সেক্টরে আমাদের তিন হাজার কোটিরও বেশি টাকা বিনিয়োগ। এক হাজারের বেশি মালিক ও তাদের পরিবার জড়িত। এই স্লিপার বাস একদিনে তৈরি হয়নি। ৮/১০ বছর ধরে চলছে। বিআরটিএ বেশি টাকা নিয়ে নিবন্ধনও দিয়েছে। এখন তারা কীভাবে এটিকে অবৈধ বলেন?’
১৬ মিনিট আগে
পরিদর্শনে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পেলেও বেশ কিছু অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এক চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে দায়িত্বে আসায় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ‘ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড’ নামক পোশাক কারখানায় টানা দুই দিন ধরে নারী শ্রমিকদের আকস্মিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ‘ভূতের আছর’ বা ভীতি থেকে এমনটি ঘটছে বলে শ্রমিকদের মধ্যে গুঞ্জন...
৪২ মিনিট আগে