
স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে রাজধানী ছাড়ছে উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের পাশাপাশি কম খরচে পণ্যবাহী ট্রাকে করেও বাড়ি ফিরছে নিম্ন আয়ের অনেক মানুষ। মঙ্গলবার ভোর থেকে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়।
ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পণ্য ও পশুবাহী ট্রাকে করেও অনেক যাত্রী গ্রামে ফিরছেন। এসব ট্রাকে নারী ও শিশুর উপস্থিতিও দেখা গেছে।
ঢাকা থেকে পাবনাগামী একটি ট্রাকের যাত্রীরা জানান, সকালে সড়কে খুব বেশি যানজট ছিল না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে। তবে তাঁদের অভিযোগ, ঈদকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে পরিবহন ভাড়া স্বাভাবিকের তুলনায় বেশি নেওয়া হচ্ছে।
চন্দ্রা থেকে ট্রাকে করে সিরাজগঞ্জ ফিরছিলেন সাজিদ নামের এক যাত্রী। তিনি বলেন, ‘সকালে বাস না পেয়ে ট্রাকে করে বাড়ি ফিরছি। ভাড়া নিয়েছে ৪০০ টাকা। সকালে রাস্তা তুলনামূলক ফাঁকা ছিল।’
রফিক নামের এক গার্মেন্টস শ্রমিক বলেন, ‘ঢাকা থেকে পরিবার নিয়ে পাবনায় যাচ্ছি। বাসের তুলনায় ট্রাকে ভাড়া কম হওয়ায় পরিবারসহ ট্রাকে উঠেছি।’
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
এদিকে যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এদিন টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

এর মধ্যে পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ২০ হাজার ৭৫টি এবং এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৫ হাজার ৫৮৩টি এবং এদিক থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ছে। তবে সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম হলো যমুনা সেতু। এসব জেলার যানবাহন রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে যেতে হলে এই সেতু পার হয়েই চলাচল করতে হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৮টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে