
পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান মো. রুহুল আমিন (৩৮)। আগামী কোরবানির ঈদে ছুটি নিয়ে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু স্ত্রী-সন্তানদের ঈদের আনন্দ মাটি করে দিয়ে দারিদ্র্য আর হতাশার মধ্যে ফেলে রেখেই না ফেরার দেশে চলে গেলেন হতভাগ্য এই ব্যক্তি।
গতকাল শুক্রবার সকালে মালয়েশিয়ার জহুর বারুর পাহাং এলাকায় মাটির নিচে ড্রেনের কাজ করা অবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রুহুল আমিন। পরে তাঁর লাশ জহুর বারু ইমিগ্রেশন বিভাগের পুলিশ পাহাং মর্গে নিয়ে যায়। নিহত রুহুল আমিন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, অভাব-অনটনের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলেন রুহুল আমিন। হঠাৎ শুনতে পান কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মারা গেছেন তিনি।
নিহত রুহুল আমিনের মেজ মেয়ে রুনা লায়লা বলেন, ‘আমার বাবাসহ তিনজন ২৫ থেকে ৩০ ফুট মাটির নিচে ড্রেনের কাজ করছিলেন। দুজন ওপরে উঠে আসেন। আমার বাবা দুই ধাপ ওপরে উঠতেই মাটি ধসে চাপা পড়ে যান নিচে। পরিবারের সচ্ছলতা ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছিলেন বাবা। আমাদের সবাইকে এতিম করে চলে গেলেন তিনি। এখন আমরা কী করব, কিছুই বুঝতে পারছি না। আমরা দুই বোন, এক ভাই। এখন মা ছাড়া আমাদের আর কেউ নেই। বাবার লাশের জন্য অপেক্ষা আর দোয়া ছাড়া আর কিছুই করার নেই আমাদের।’
বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, ‘আমি নিহত রুহুল আমিনের মৃত্যুতে গভীর প্রকাশ করছি। তাকে দ্রুত দেশে আনার জন্য যেসব কাগজপত্র লাগবে, আমার কাছে আসলে তা দিয়ে দেব। এ ছাড়া আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ‘তাঁর বৈধ কাগজপত্র থাকলে সরকারি যে সুবিধা পাওয়ার কথা, সেগুলোর ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব।’

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌযান ও ফেরিসংকট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি হাতিয়ায় যুক্ত করার চেষ্টা চলছে। শনিবার সকালে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের পরিস্থিতি পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ তথ্য জানান।
৩ মিনিট আগে
মন্ত্রী বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।
৭ মিনিট আগে
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাবা আবুল হাসেম চিকিৎসাধীন। হতাহতরা পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।
১০ মিনিট আগে
হাসপাতালে সাকিবুল হাসানের বাবা আবদুল করিম জানান, তাদের বাসা শান্তিবাগ এলাকায়। সাকিবুল রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ত। এক ভাই, এক বোনের মধ্যে সাকিবুল ছিল বড়।
২৪ মিনিট আগে